দেশবাণী
  • দেশের খবর
  • বহির্বিশ্ব
  • আমেরিকা
  • বাফেলোর অন্দরে
  • অর্থ-বাণিজ্য
  • ইমিগ্রেশন
  • খেলা
  • ধর্মকথা
  • নায়াগ্রা ফলস
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • ফিচার নিউজ
    • খোলামত
    • জানা অজানা
    • টুকরো খবর
    • বিনোদন
    • রাজ্য পরিচিতি
    • সাহিত্য
    • স্বাস্থ্য-কুশল
দেশবাণী
  • দেশের খবর
  • বহির্বিশ্ব
  • আমেরিকা
  • বাফেলোর অন্দরে
  • অর্থ-বাণিজ্য
  • ইমিগ্রেশন
  • খেলা
  • ধর্মকথা
  • নায়াগ্রা ফলস
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • ফিচার নিউজ
    • খোলামত
    • জানা অজানা
    • টুকরো খবর
    • বিনোদন
    • রাজ্য পরিচিতি
    • সাহিত্য
    • স্বাস্থ্য-কুশল
লাইভ টিভি
সর্বশেষ খবর
একের পর এক গোল মিস, ভারতকে হারানোর সুযোগ হাতছাড়া
পদত্যাগ করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম
চ্যাটজিপিটি-গুগল বার্ডকে টেক্কা দিতে ‘এক্সএআই’ নিয়ে হাজির মাস্ক
গণতন্ত্রবিরোধী কাজে জড়িত তিন দেশের শীর্ষ রাজনীতিবিদ-আমলাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
কেন চাকরিতে আগ্রহ হারাচ্ছে জেন–জি প্রজন্ম
নিজেকে বিজয়ী ঘোষণা করে ভাষণে যা বলেছেন ডোনাল্ড ট্রাম্প
নিউইয়র্ক
গভর্নর হোকুলের স্টেট আব দ্যা ইমারজেন্সি ঘোষণা।
বিকেলের নাশতায় রাখুন নুডলস অমলেট
নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতলো ভারত
Sunday, October 11, 2026
দেশবাণী
দেশবাণী
  • দেশের খবর
  • বহির্বিশ্ব
  • সাহিত্য
  • বাফেলোর অন্দরে
  • অর্থ-বাণিজ্য
  • ধর্মকথা
  • আমেরিকা
  • মহিলা অঙ্গন
  • খোলামত
  • টুকরো খবর
  • জানা অজানা
  • স্বাস্থ্য-কুশল
  • ফিচার নিউজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • নায়াগ্রা ফলস
  • বিনোদন
  • খেলা
  • ইমিগ্রেশন
  • রাজ্য পরিচিতি
  • Home
  • Home 2
  • Home 3
  • About Us
  • Contact
  • Home_10
Copyright 2021 - All Right Reserved
খোলামত

যুব সমাজ কোন পথে?

by Deshbani November 20, 2021
November 20, 2021 132 দেখুন
133

– এম এ লতিফ

যুবকরা হলো একটি জাতির প্রধান কারিগর। সমাজ ও একটি রাষ্ট্রের ভবিষ্যত সম্পদ হল যুব সমাজ। সমাজ ও রাষ্ট্রের উন্নতি-সমৃদ্ধি নির্ভর করে তরুণ সমাজের ওপর। যেকোনো জাতির প্রাণশক্তি তাদের যুবসমাজ। যুবসমাজই জাতির আশা-আকাঙ্খার মূর্ত প্রতীক।

যুবসমাজ যেকোনো দেশ ও জাতির সোনালি স্বপ্ন। আজকের যুবকরাই পরিচালনা করবে আগামীর সমাজ, রাষ্ট্র ও জাতিকে। যুবকদের প্রেমময় রূপ ও শক্তির কারণে দরিদ্র, নিঃসহায় প্রবঞ্চিত ও নিগৃহীত জনতা লাভ করবে নতুন জীবন, প্রদীপ্ত হবে নব উদ্দীপনায়। কিন্তু সম্প্রতি সেই যুবসমাজের প্রতি তাকালে জাতিকে অবাক হতে হয়। কারণ দেশ ও জাতির কর্ণধার সেই যুবসমাজ নৈতিক অবক্ষয়ের সাগরে আকণ্ঠ নিমজ্জিত। তাদের অনেকেরই নৈতিক কিংবা সামাজিক মূল্যবোধ নেই। এই যুবকদের মধ্যে কেউ মাদকাসক্ত, কেউ অসামাজিক, কেউ ধর্ষক, কেউ চাঁদাবাজি, কেউ অস্ত্রবাজি, কেউ চুরি-ডাকাতি-ছিনতাই, প্রভৃতি অন্যায় অপকর্মে লিপ্ত। নানাবিধ কারণ (যেমন- রাজনৈতিক অস্থিতিশীলতা, দুর্নীতি, শিক্ষাঙ্গনে নৈরাজ্য, চাকরিক্ষেত্রে স্বজনপ্রীতি, শিক্ষকদের দায়িত্বহীনতা, অপসংস্কৃতি, ভারতীয় সিরিয়ালের প্রভাব, অভিভাবকদের আদর্শহীনতা, নোংরা

পরীমণিদের উৎপাত, সমাজপতিদের অনৈতিকতা, অর্থ, অস্ত্র ও ক্ষমতার লোভ এবং বেকারত্ব যুবসমাজকে ধ্বংসের মুখে নিপতিত করছে। আমাদের যুবসমাজ আজকে শৃঙ্খলাহীন এক অনিয়মতান্ত্রিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছে। তারা এমন এক রীতিনীতিতে আসক্ত হয়ে পড়েছে, যা তাদের সুস্থ স্বাভাবিক জীবন বিকাশের সম্পূর্ণ পরিপন্থী। আমাদের যুবসমাজের মধ্যে যেসব নৈতিক অবক্ষয় অনুপ্রবেশ করেছে, তার মূলে রয়েছে অবাধ দুর্নীতি এবং ধর্মহীন নাস্তিক সেকুলার শিক্ষাব্যবস্তা। দুর্নীতি যে সমাজকে গিলে ফেলেছে, সে সমাজে আর নৈতিকতা থাকতে পারে না। দুর্নীতি যে রাষ্ট্রকে গিলে ফেলেছে, সেই রাষ্ট্রে সংস্কৃতি থাকতে পারে না।

যুবসমাজের অবক্ষয় রোধে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজের ধনাঢ্য ব্যক্তিবর্গ অনবদ্য ভূমিকা পালন করতে পারেন। কিন্তু না, যে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজের ধনাঢ্য ব্যক্তিবর্গের মাধ্যমে যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ হবার কথা, দেখা যায়, সেই ব্যক্তিবর্গের সহযোগিতায়, প্ররোচনায়ই যুবসমাজের নৈতিক অবক্ষয়ের প্রসার ঘটছে। সেই রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজপতিরাই লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ঢাকঢোল পিটিয়ে যুবসমাজের নৈতিক অবক্ষয়ের প্রসার ঘটান। গান-বাজনা, বিভিন্ন অপসংস্কৃতি, খেলাধুলার নামে চলে নানা ধরনের অশ্লীলতা, বেহায়াপনা ও জুয়া খেলা এবং মদ্যপান। এভাবেই যুবসমাজের নৈতিক অবক্ষয়ের ব্যাপক প্রসার ঘটে। দুঃখজনক হলেও বাস্তবতা হলো, যেসব নেতার মাধ্যমে নৈতিক অবক্ষয় রোধ হবার কথা, সেসব নেতার মাধ্যমেই যুবসমাজের অবক্ষয় বৃদ্ধি পায়। এটা শুধু দুঃখজনক নয়; বরং জাতির জন্য কলঙ্কও বটে। বড়দের থেকে নৈতিক অবক্ষয়ের প্রসার ঘটবে- এটা কেমন কথা?

সম্প্রতি সত্য ও সুন্দরের পথ ত্যাগ করে যুবসমাজ উগ্র ও বিকৃত জীবনযাপনে উদগ্রীব হয়ে উঠেছে এবং চরম অবক্ষয়ের মধ্যে জীবন খুঁজে বেড়াচ্ছে। টিভি, ফেসবুক, সিনেমা, ভিডিও, ডিস এন্টিনায় যেসব ছবি, নাচ, গান, কনসার্ট, রূপচর্চা, ফ্যাশন শো, সুন্দরী প্রতিযোগিতা, বিনোদনমূলক কুরুচিপূর্ণ ছবি, প্রোগ্রাম, নাটক, ইত্যাদি প্রদর্শিত হচ্ছে, তার অধিকাংশই জীবনধর্মী নয়; বরং তা আমাদের মন-মানসিকতার সঙ্গে মোটেই সামঞ্জস্যপূর্ণ নয়। এসব অশ্লীল ও কুরুচিপূর্ণ ছবি আমাদের যুবসমাজকে দ্রুত অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে। এসব ছবিই যুবসমাজকে বেশি আনন্দ দান করে বলে তাদের কাছে এগুলো জনপ্রিয়তা অর্জন করতে সমর্থ হয়। আমাদের যুবসমাজ আজ ভারতীয় অপসংস্কৃতির স্রোতে গা ভাসিয়ে দিয়েছে। আমাদের দেশের মেয়েরাও আজ এ ব্যাপারে পিছিয়ে নেই।

আধুনিক সোসাইটির নামে তারাও নাচ-গানের পার্টিতে যায়, মধ্যরাত পর্যন্ত পার্টিতে কাটায়, মদ্যপান করে, সিগারেট খায়, তাস খেলে। শরীর কসরতেও তারা যথেষ্ট এগিয়ে আছে। তারাও কুংফু, জু-ডু, কারাতে শিখেছে। বক্সিংয়ে অংশগ্রহণ করে পুরুষের পাশাপাশি তারাও আজ অপসংস্কৃতির জোয়ারে গা ভাসিয়েছে। এক শ্রেণির নাস্তিক সেকুলার ব্যবসায়ী লেখক-সাহিত্যিক নিজেদের ব্যবসায়িক মনোবৃত্তি ও স্বার্থ হাসিলের জন্য যৌন আবেদনময়ী কবিতা, গল্প, ঘটনা ও ছবি প্রকাশ করে যুবক-যুবতীদের বিপথগামী করে তুলছেন। এসব কাজে তারা শিক্ষিত সুন্দরী মেয়েদেরকে পর্যন্ত ব্যবহার করে এসব যুবক-যুবতীদেরকে অপসংস্কৃতির অন্ধকারে ছুঁড়ে ফেলে দিচ্ছেন। আমাদের সমাজের জনগণের অসচেতনতা, অশিক্ষা, অজ্ঞতা, আইন প্রয়োগে শিথিলতা ও দুর্নীতি, ইত্যাদির কারণে এই নৈতিক অবক্ষয়ের করালগ্রাসে নিপতিত হচ্ছে আমাদের তরুণ ও যুবসমাজ।

তারা অন্ধ হয়ে গেছে, অমৃত ফেলে তারা গরল পান করে তাদের জীবনকে বিষময় করে তুলছে।

যুবসমাজের চরম অবক্ষয়ের জন্য প্রশাসন কম দায়ী নয়। প্রশাসনকে দলীয়করণ করায় দলীয় লোক ছাড়া আর কাউকে চাকরিতে নিয়োগ দেওয়া হয় না। যে দলই ক্ষমতায় যান, সে দলের সেই সরকারই তার দলীয় লোককে চাকরি দেওয়ার জন্য হন্যে হয়ে পড়েন। দলীয় সেই লোকটি অযোগ্য ও অদক্ষ হলেও তাকে চাকরি দিতে কুণ্ঠাবোধ করেন না।

শুধু তাই নয়; দলীয় লোককে নিয়োগ দেওয়ার জন্য প্রকাশ্যে ঘোষণাও দেওয়া হয়ে থাকে। অযোগ্য ও অদক্ষ লোককে চাকরিতে নিয়োগ দেওয়ার কারণে সুযোগ্য ও সুদক্ষ যুবক-যুবতীরা বেকারত্বের শিকার হয়ে যান। আর এই বেকারত্ব থেকেই নৈতিক অবক্ষয়ের সূচনা হয়ে যায়। যেসব যুবক-যুবতী নৈতিক অবক্ষয়ের শিকার, তাদের সিংহভাগই বেকারত্বের অভিশাপে জর্জরিত। অন্য দিকে দেশে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী বেকার থাকলেও প্রায় বিশ লক্ষ ভারতীয় প্রশাসনের উচ্চ পর্যায়ে চাকুরীরত সরকারের আশীর্বাদে। যদি নিরপেক্ষ হতো, তাহলে দলীয় লোক চাকরিতে নিয়োগ দেওয়া হতো না।

ফলে যুবসমাজের নৈতিক অবক্ষয় অনেকাংশ হ্রাস পেয়ে যেতো। কলেজ-ভার্সিটিতে ছাত্রছাত্রীদের অবাধ চলাফেরা যুবসমাজের নৈতিক অবক্ষয়কে চরমে পৌঁছিয়ে দিচ্ছে। ছাত্রছাত্রীর এরূপ অবাধ চলাফেরা অব্যাহত থাকলে যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ করা কখনও সম্ভব হবে না। অনেক মাতাপিতা, অভিভাবক ও শিক্ষকদেরকে দেখা যায় নৈতিক অবক্ষয়ে নিমজ্জিত।

পিতামাতা, শিক্ষক, অভিভাবককে নৈতিক অবক্ষয়ে নিমজ্জিত দেখলে আমাদের অন্তর কেঁপে ওঠে। পিতামাতা, শিক্ষক ও অভিভাবক নৈতিক অবক্ষয়ে নিমজ্জিত থাকলে যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ করবে কারা? যুবসমাজ দেশ ও জাতির ভবিষ্যত কর্ণধার। যুবসমাজের নৈতিক অবক্ষয় দেশ ও জাতির জন্য চরম হুমকি। সেই যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধে ইসলামিক শিক্ষার আলোকে কার্যকর পদক্ষেপ নিয়ে এগিয়ে আসা আমাদের সকলের উচিত।

শেয়ার 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail

আরও পড়ুন

বাফেলোতে বিজয় দিবসের পতাকা উত্তোলন

January 22, 2022

প্রকৃত নেতা কে ও নেতৃত্ব কী?

November 20, 2021

আমেরিকার নির্বাচন নীতি প্রসঙ্গঃ বাফেলোর সাম্প্রতিক মেয়র নির্বাচন

November 20, 2021

শিকড় ও প্রজন্ম

November 20, 2021

মহামারী মানব জীবনে শুধুই কি অভিশাপ?

November 20, 2021

Leave a Comment Cancel Reply

You must be logged in to post a comment.

সর্বশেষ

  • একের পর এক গোল মিস, ভারতকে হারানোর সুযোগ হাতছাড়া
  • আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ রিয়াদ
  • নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতলো ভারত
  • ওয়ানডে ক্রিকেটকে বিদায় বললেন মুশফিকুর রহিম
  • নতুন রাজনৈতিক দলের নাম ‘বাংলাদেশ নাগরিক পার্টি’
  • পদত্যাগ করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম
  • ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: মির্জা ফখরুল
  • চুনোপুঁটি থেকে রাঘব বোয়াল, সবাই ডেভিল হান্টের জালে ধরা পড়বে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রিকমেন্ডেড

Top Selling Multipurpose WP Theme

সর্বাধিক পঠিত

  • 1

    একের পর এক গোল মিস, ভারতকে হারানোর সুযোগ হাতছাড়া

    March 25, 2025
  • 2

    পদত্যাগ করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম

    February 25, 2025
  • 3

    চ্যাটজিপিটি-গুগল বার্ডকে টেক্কা দিতে ‘এক্সএআই’ নিয়ে হাজির মাস্ক

    July 25, 2023
  • 4

    গণতন্ত্রবিরোধী কাজে জড়িত তিন দেশের শীর্ষ রাজনীতিবিদ-আমলাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

    July 22, 2023
  • 5

    কেন চাকরিতে আগ্রহ হারাচ্ছে জেন–জি প্রজন্ম

    September 11, 2024

ক্যাটাগরি

  • অর্থ-বাণিজ্য (3)
  • আমেরিকা (32)
  • ইমিগ্রেশন (1)
  • খেলা (27)
  • খোলামত (6)
  • জানা অজানা (1)
  • দেশের খবর (118)
  • ধর্মকথা (5)
  • নায়াগ্রা ফলস (3)
  • বহির্বিশ্ব (20)
  • বাফেলোর অন্দরে (7)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (6)
  • মহিলা অঙ্গন (8)
  • রাজ্য পরিচিতি (12)
  • সর্বশেষ (18)

@2021 – All Right Reserved. Designed and Developed by দেশবানী 

Facebook Twitter Instagram Linkedin Youtube Email
দেশবাণী
  • দেশের খবর
  • বহির্বিশ্ব
  • আমেরিকা
  • বাফেলোর অন্দরে
  • অর্থ-বাণিজ্য
  • ইমিগ্রেশন
  • খেলা
  • ধর্মকথা
  • নায়াগ্রা ফলস
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • ফিচার নিউজ
    • খোলামত
    • জানা অজানা
    • টুকরো খবর
    • বিনোদন
    • রাজ্য পরিচিতি
    • সাহিত্য
    • স্বাস্থ্য-কুশল