দেশবাণী
  • দেশের খবর
  • বহির্বিশ্ব
  • আমেরিকা
  • বাফেলোর অন্দরে
  • অর্থ-বাণিজ্য
  • ইমিগ্রেশন
  • খেলা
  • ধর্মকথা
  • নায়াগ্রা ফলস
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • ফিচার নিউজ
    • খোলামত
    • জানা অজানা
    • টুকরো খবর
    • বিনোদন
    • রাজ্য পরিচিতি
    • সাহিত্য
    • স্বাস্থ্য-কুশল
দেশবাণী
  • দেশের খবর
  • বহির্বিশ্ব
  • আমেরিকা
  • বাফেলোর অন্দরে
  • অর্থ-বাণিজ্য
  • ইমিগ্রেশন
  • খেলা
  • ধর্মকথা
  • নায়াগ্রা ফলস
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • ফিচার নিউজ
    • খোলামত
    • জানা অজানা
    • টুকরো খবর
    • বিনোদন
    • রাজ্য পরিচিতি
    • সাহিত্য
    • স্বাস্থ্য-কুশল
লাইভ টিভি
সর্বশেষ খবর
একের পর এক গোল মিস, ভারতকে হারানোর সুযোগ হাতছাড়া
পদত্যাগ করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম
চ্যাটজিপিটি-গুগল বার্ডকে টেক্কা দিতে ‘এক্সএআই’ নিয়ে হাজির মাস্ক
গণতন্ত্রবিরোধী কাজে জড়িত তিন দেশের শীর্ষ রাজনীতিবিদ-আমলাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
কেন চাকরিতে আগ্রহ হারাচ্ছে জেন–জি প্রজন্ম
নিজেকে বিজয়ী ঘোষণা করে ভাষণে যা বলেছেন ডোনাল্ড ট্রাম্প
নিউইয়র্ক
গভর্নর হোকুলের স্টেট আব দ্যা ইমারজেন্সি ঘোষণা।
বিকেলের নাশতায় রাখুন নুডলস অমলেট
নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতলো ভারত
Sunday, October 11, 2026
দেশবাণী
দেশবাণী
  • দেশের খবর
  • বহির্বিশ্ব
  • সাহিত্য
  • বাফেলোর অন্দরে
  • অর্থ-বাণিজ্য
  • ধর্মকথা
  • আমেরিকা
  • মহিলা অঙ্গন
  • খোলামত
  • টুকরো খবর
  • জানা অজানা
  • স্বাস্থ্য-কুশল
  • ফিচার নিউজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • নায়াগ্রা ফলস
  • বিনোদন
  • খেলা
  • ইমিগ্রেশন
  • রাজ্য পরিচিতি
  • Home
  • Home 2
  • Home 3
  • About Us
  • Contact
  • Home_10
Copyright 2021 - All Right Reserved
দেশের খবর

জাতির উদ্দেশে ভাষণে রাষ্ট্রপতির বক্তব্য

by Deshbani August 5, 2024
August 5, 2024 94 দেখুন
95

শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর, অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ভাষণে তিনি বলেন,

“আপনারা জানেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। প্রধানমন্ত্রীর পদত্যাগ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সৃষ্ট পরিস্থিতিতে বঙ্গভবনে তিন বাহিনীর প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কের সঙ্গে আলোচনা হয়েছে। শুরুতে সেনাপ্রধান বিরাজমান সার্বিক পরিস্থিতি ও রাজনৈতিক দলগুলোর সাথে তার আলোচনা সম্পর্কে আমাকে অবহিত করেন। রাজনৈতিক নেতৃবৃন্দও এ সময় তাদের বক্তব্য তুলে ধরেন। সভায় নিহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। এছাড়া জরুরি ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সকল দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটক সকল বন্দিদের মুক্তি দেওয়া হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়া হবে। সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি বলেন, “দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে এবং লুটতরাজ, ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করছি। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি সম্পদ রক্ষার্থে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। দেশের অর্থনীতি, প্রশাসন, শিল্প কলকারখানা চালু রাখার লক্ষ্যে সবাইকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।

দেশের অর্থনীতি, প্রশাসন ও শিল্প কলকারখানা চালু রাখার লক্ষ্যে সকলকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি। ছাত্রনেত্রীবৃন্দ ও শিক্ষকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে। এছাড়া যারা হত্যা এবং সহিংসতার সাথে জড়িত, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান অনুযায়ী অতি শিগগির বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে। দেশের সকল অফিস আদালত আগামীকাল থেকে স্বাভাবিক নিয়মে চলবে।

প্রিয় দেশবাসী, আসুন আমরা দেশকে বাঁচাতে একযোগে কাজ করি। পারস্পরিক হিংসা-বিদ্বেষ ভুলে ও প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নিতে আপনার অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য আমি বিনয়ের সাথে আপনাদের অনুরোধ করছি। একটি সুন্দর ও সোনালী ভবিষ্যতের প্রত্যাশায় আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ। মহান আল্লাহ আমাদের সহায় হোন। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।”

শেয়ার 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail

আরও পড়ুন

নতুন রাজনৈতিক দলের নাম ‘বাংলাদেশ নাগরিক পার্টি’

February 27, 2025

পদত্যাগ করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম

February 25, 2025

ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: মির্জা ফখরুল

February 10, 2025

চুনোপুঁটি থেকে রাঘব বোয়াল, সবাই ডেভিল হান্টের জালে ধরা পড়বে: স্বরাষ্ট্র উপদেষ্টা

February 10, 2025

ভঙ্গুর অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, কমেছে মূল্যস্ফীতি

February 9, 2025

গণঅভ্যুত্থানে আহতদের আজীবন চিকিৎসা ও ভাতা দেবে সরকার: মুক্তিযুদ্ধ উপদেষ্টা

February 2, 2025

Leave a Comment Cancel Reply

You must be logged in to post a comment.

সর্বশেষ

  • একের পর এক গোল মিস, ভারতকে হারানোর সুযোগ হাতছাড়া
  • আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ রিয়াদ
  • নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতলো ভারত
  • ওয়ানডে ক্রিকেটকে বিদায় বললেন মুশফিকুর রহিম
  • নতুন রাজনৈতিক দলের নাম ‘বাংলাদেশ নাগরিক পার্টি’
  • পদত্যাগ করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম
  • ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: মির্জা ফখরুল
  • চুনোপুঁটি থেকে রাঘব বোয়াল, সবাই ডেভিল হান্টের জালে ধরা পড়বে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রিকমেন্ডেড

Top Selling Multipurpose WP Theme

সর্বাধিক পঠিত

  • 1

    একের পর এক গোল মিস, ভারতকে হারানোর সুযোগ হাতছাড়া

    March 25, 2025
  • 2

    পদত্যাগ করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম

    February 25, 2025
  • 3

    চ্যাটজিপিটি-গুগল বার্ডকে টেক্কা দিতে ‘এক্সএআই’ নিয়ে হাজির মাস্ক

    July 25, 2023
  • 4

    গণতন্ত্রবিরোধী কাজে জড়িত তিন দেশের শীর্ষ রাজনীতিবিদ-আমলাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

    July 22, 2023
  • 5

    কেন চাকরিতে আগ্রহ হারাচ্ছে জেন–জি প্রজন্ম

    September 11, 2024

ক্যাটাগরি

  • অর্থ-বাণিজ্য (3)
  • আমেরিকা (32)
  • ইমিগ্রেশন (1)
  • খেলা (27)
  • খোলামত (6)
  • জানা অজানা (1)
  • দেশের খবর (118)
  • ধর্মকথা (5)
  • নায়াগ্রা ফলস (3)
  • বহির্বিশ্ব (20)
  • বাফেলোর অন্দরে (7)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (6)
  • মহিলা অঙ্গন (8)
  • রাজ্য পরিচিতি (12)
  • সর্বশেষ (18)

@2021 – All Right Reserved. Designed and Developed by দেশবানী 

Facebook Twitter Instagram Linkedin Youtube Email
দেশবাণী
  • দেশের খবর
  • বহির্বিশ্ব
  • আমেরিকা
  • বাফেলোর অন্দরে
  • অর্থ-বাণিজ্য
  • ইমিগ্রেশন
  • খেলা
  • ধর্মকথা
  • নায়াগ্রা ফলস
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • ফিচার নিউজ
    • খোলামত
    • জানা অজানা
    • টুকরো খবর
    • বিনোদন
    • রাজ্য পরিচিতি
    • সাহিত্য
    • স্বাস্থ্য-কুশল