দেশবাণী
  • দেশের খবর
  • বহির্বিশ্ব
  • আমেরিকা
  • বাফেলোর অন্দরে
  • অর্থ-বাণিজ্য
  • ইমিগ্রেশন
  • খেলা
  • ধর্মকথা
  • নায়াগ্রা ফলস
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • ফিচার নিউজ
    • খোলামত
    • জানা অজানা
    • টুকরো খবর
    • বিনোদন
    • রাজ্য পরিচিতি
    • সাহিত্য
    • স্বাস্থ্য-কুশল
দেশবাণী
  • দেশের খবর
  • বহির্বিশ্ব
  • আমেরিকা
  • বাফেলোর অন্দরে
  • অর্থ-বাণিজ্য
  • ইমিগ্রেশন
  • খেলা
  • ধর্মকথা
  • নায়াগ্রা ফলস
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • ফিচার নিউজ
    • খোলামত
    • জানা অজানা
    • টুকরো খবর
    • বিনোদন
    • রাজ্য পরিচিতি
    • সাহিত্য
    • স্বাস্থ্য-কুশল
লাইভ টিভি
সর্বশেষ খবর
একের পর এক গোল মিস, ভারতকে হারানোর সুযোগ হাতছাড়া
পদত্যাগ করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম
চ্যাটজিপিটি-গুগল বার্ডকে টেক্কা দিতে ‘এক্সএআই’ নিয়ে হাজির মাস্ক
গণতন্ত্রবিরোধী কাজে জড়িত তিন দেশের শীর্ষ রাজনীতিবিদ-আমলাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
কেন চাকরিতে আগ্রহ হারাচ্ছে জেন–জি প্রজন্ম
নিজেকে বিজয়ী ঘোষণা করে ভাষণে যা বলেছেন ডোনাল্ড ট্রাম্প
নিউইয়র্ক
গভর্নর হোকুলের স্টেট আব দ্যা ইমারজেন্সি ঘোষণা।
বিকেলের নাশতায় রাখুন নুডলস অমলেট
নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতলো ভারত
Sunday, October 11, 2026
দেশবাণী
দেশবাণী
  • দেশের খবর
  • বহির্বিশ্ব
  • সাহিত্য
  • বাফেলোর অন্দরে
  • অর্থ-বাণিজ্য
  • ধর্মকথা
  • আমেরিকা
  • মহিলা অঙ্গন
  • খোলামত
  • টুকরো খবর
  • জানা অজানা
  • স্বাস্থ্য-কুশল
  • ফিচার নিউজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • নায়াগ্রা ফলস
  • বিনোদন
  • খেলা
  • ইমিগ্রেশন
  • রাজ্য পরিচিতি
  • Home
  • Home 2
  • Home 3
  • About Us
  • Contact
  • Home_10
Copyright 2021 - All Right Reserved
দেশের খবর

বরগুনায় হাসপাতালে দ্বিগুণেরও বেশি শিশু রোগী, সেবা পেতে ভোগান্তি

by Deshbani November 8, 2024
November 8, 2024 115 দেখুন
116

বরগুনা জেনারেল হাসপাতালে নানা রোগে আক্রান্ত হয়ে হঠাৎ বেড়েছে শিশু রোগীর সংখ্যা। গত ১৫ দিনে প্রায় পাঁচ শতাধিক শিশু অসুস্থ হয়ে ভর্তি হয়েছে হাসপাতালে। হঠাৎ শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় একদিকে যেমন চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ, অপরদিকে জায়গা সংকটে চিকিৎসা সেবা পেতে ভোগান্তিতে পড়েছেন শিশুদের স্বজনরা। হাসপাতাল সূত্রে জানা যায়, এ বছর সেপ্টেম্বর মাস থেকেই হঠাৎ চাপ বেড়েছে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভর্তি শিশু রোগীর সংখ্যা। আক্রান্ত এসব শিশুদের চিকিৎসা সেবা দিতে হাসপাতালে নির্ধারিত বেড সংখ্যা ৫০টি। তবে বর্তমানে আক্রান্ত রোগীর সংখ্যা নির্ধারিত বেডের তুলনায় প্রায় দ্বিগুণেরও বেশি। প্রতিদিন গড়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। তার মধ্যে ১২০ জনেরও বেশি শিশু রোগী। এতে বেড সংকটে পড়তে হচ্ছে অধিকাংশ শিশু রোগীদের। সরেজমিনে বরগুনা জেনারেল হাসপাতাল ঘুরে দেখা যায়, ভর্তি শিশুদের মধ্যে বেশিরভাগই নিউমোনিয়ায় আক্রান্ত। এ ছাড়া অনেকেই আবার ভর্তি হয়েছে সর্দি-জ্বরসহ নানা রোগে আক্রান্ত হয়ে। হঠাৎ করে নির্ধারিত বেডের বিপরীতে প্রায় দ্বিগুণেরও বেশি শিশু রোগী ভর্তি হওয়ায় হাসপাতালে সৃষ্টি হয়েছে বাড়তি রোগীর চাপ। এ কারণে ভর্তি হওয়া শিশু রোগীদের চিকিৎসা সেবা পেতে বাধ্য হয়ে স্থান নিতে হয়েছে হাসপাতালের মেঝে, বারান্দাসহ সিঁড়ি ও লিফটের দরজার পাশে। এতে একদিকে যেমন চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের, তেমনি নানা ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে আক্রান্ত শিশু রোগীসহ তাদের স্বজনদের। বরগুনা সদর উপজেলার ১০ নম্বর ইউনিয়নের নিশানবাড়িয়া নামক এলাকার বাসিন্দা মোসা. শারমিন নিউমোনিয়ায় আক্রান্ত ছোট বাচ্চা আয়শা আক্তার মাইশাকে নিয়ে পাঁচ দিন ধরে ভর্তি হাসপাতালে। তিনি দেশ বানীকেকে বলেন, আমার বাচ্চার ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়েছে। পাঁচ দিন ধরে হাসপাতালে ভর্তি আছি কিন্তু বসার মতো কোনো জায়গা নেই। অনেক খোঁজাখুজি করে কোনো রকম লিফটের দরজার সামনে একটু জায়গা পেলেও ধুলাবালি, ময়লা এবং মানুষের যাতায়াতের কারণে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এই পরিবেশের মধ্যে বড়রাও ঠিকভাবে থাকতে পারে না বাচ্চা নিয়ে কীভাবে থাকবো। মোসা. কল্পনা ছেলের চিকিৎসার জন্য ভর্তি আছেন হাসপাতালে। তিনি দেশ বানীকেকে বলেন, তিন দিন ধরে আমার ছেলেকে নিয়ে হাসপাতালে আছি। চিকিৎসা সেবা মোটামুটি ঠিক থাকলেও রোগীর সংখ্যা অনেক বেশি। এ কারণে দেখা যায় কেউ বেড পায়, ফ্যান পায় না আবার যেখানে ফ্যান আছে সেখানে বেড নাই। অনেকেই গরমের কারণে বাসা থেকে ফ্যান নিয়ে এসেছেন। রোগীর সংখ্যা বেশি হওয়ায় এমন সমস্যার সৃষ্টি হয়েছে। জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মাইনুল ইসলামের মা মাহিনুর দেশ বানীকে বলেন, অতিরিক্ত রোগী থাকায় যে পরিমাণ সিট থাকার প্রয়োজন তা হাসপাতালে নেই। হাসপাতালে আসার পরে আমরা সিট পাইনি। এ ছাড়াও যে পরিমাণ রোগী সে তুলনায় নার্সের সংখ্যা কম। এ কারণে তারা সকল রোগীর কাছে আসতেও পারে না, আমাদের যেতে হয় তাদের কাছে। এতে অনেক সময় কখন কার কোন ওষুধ প্রয়োজন তা ঠিকভাবে জানে না তারা। বরগুনা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের দায়িত্বরত নার্স আয়শা সিদ্দিকা দেশ বানীকে বলেন, বর্তমানে হাসপাতালে শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন গড়ে প্রায় ৪০ জন শিশু বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। এ ছাড়া প্রতিদিন গড়ে হাসপাতাল থেকে ৫০ জন শিশু চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে। এরপরও প্রতিদিনই ১০০ জনের বেশি শিশু রোগী হাসপাতালে ভর্তি থাকছে। বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাজকিয়া সিদ্দিকাহ দেশ বানীকে বলেন, বর্তমানে মৌসুম পরিবর্তনের সময় চলছে। এ সময় দেখা যায় দিনে গরম আবার রাতে তাপমাত্রা একটু কম, আবার শেষ রাতে ঠান্ডা। এ ছাড়া কখনো রোদ আবার কখনো বৃষ্টি, এতে তাপমাত্রা স্বাভাবিক থাকে না। এ অবস্থায় শিশু ও বৃদ্ধরা সব থেকে বেশি নানা রোগে আক্রান্ত হয়। গত কয়েকদিন ধরেই হাসপাতালে জ্বর, সর্দি-কাশি, মাথা ব্যথাসহ বিভিন্ন চর্মরোগেও আক্রান্ত হয়ে শিশু রোগীর সংখ্যা মাত্রাতিরিক্তহারে বেড়েছে। হাসপাতাল থেকে সকল রোগীকেই পর্যাপ্ত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। মৌসুম পরিবর্তনের এ সময়ে শিশুদের স্বজনদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, তাপমাত্রা নিয়ন্ত্রণের দিকে খেয়াল রাখতে হবে। বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নিয়মিত গোসল করাতে হবে। পঁচা-বাসি খাবারের দিকে খেয়াল রাখতে হবে, বিশেষ করে বিশুদ্ধ পানি খাওয়াতে হবে। সবসময় ঠান্ডা স্থানে বাচ্চাকে রাখতে হবে, তবে অতিরিক্ত ঠাণ্ডায় রেখে আবার বাচ্চার যাতে ঠান্ডা লেগে না যায় সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

শেয়ার 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail

আরও পড়ুন

নতুন রাজনৈতিক দলের নাম ‘বাংলাদেশ নাগরিক পার্টি’

February 27, 2025

পদত্যাগ করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম

February 25, 2025

ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: মির্জা ফখরুল

February 10, 2025

চুনোপুঁটি থেকে রাঘব বোয়াল, সবাই ডেভিল হান্টের জালে ধরা পড়বে: স্বরাষ্ট্র উপদেষ্টা

February 10, 2025

ভঙ্গুর অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, কমেছে মূল্যস্ফীতি

February 9, 2025

গণঅভ্যুত্থানে আহতদের আজীবন চিকিৎসা ও ভাতা দেবে সরকার: মুক্তিযুদ্ধ উপদেষ্টা

February 2, 2025

সর্বশেষ

  • একের পর এক গোল মিস, ভারতকে হারানোর সুযোগ হাতছাড়া
  • আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ রিয়াদ
  • নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতলো ভারত
  • ওয়ানডে ক্রিকেটকে বিদায় বললেন মুশফিকুর রহিম
  • নতুন রাজনৈতিক দলের নাম ‘বাংলাদেশ নাগরিক পার্টি’
  • পদত্যাগ করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম
  • ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: মির্জা ফখরুল
  • চুনোপুঁটি থেকে রাঘব বোয়াল, সবাই ডেভিল হান্টের জালে ধরা পড়বে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রিকমেন্ডেড

Top Selling Multipurpose WP Theme

সর্বাধিক পঠিত

  • 1

    একের পর এক গোল মিস, ভারতকে হারানোর সুযোগ হাতছাড়া

    March 25, 2025
  • 2

    পদত্যাগ করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম

    February 25, 2025
  • 3

    চ্যাটজিপিটি-গুগল বার্ডকে টেক্কা দিতে ‘এক্সএআই’ নিয়ে হাজির মাস্ক

    July 25, 2023
  • 4

    গণতন্ত্রবিরোধী কাজে জড়িত তিন দেশের শীর্ষ রাজনীতিবিদ-আমলাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

    July 22, 2023
  • 5

    কেন চাকরিতে আগ্রহ হারাচ্ছে জেন–জি প্রজন্ম

    September 11, 2024

ক্যাটাগরি

  • অর্থ-বাণিজ্য (3)
  • আমেরিকা (32)
  • ইমিগ্রেশন (1)
  • খেলা (27)
  • খোলামত (6)
  • জানা অজানা (1)
  • দেশের খবর (118)
  • ধর্মকথা (5)
  • নায়াগ্রা ফলস (3)
  • বহির্বিশ্ব (20)
  • বাফেলোর অন্দরে (7)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (6)
  • মহিলা অঙ্গন (8)
  • রাজ্য পরিচিতি (12)
  • সর্বশেষ (18)

@2021 – All Right Reserved. Designed and Developed by দেশবানী 

Facebook Twitter Instagram Linkedin Youtube Email
দেশবাণী
  • দেশের খবর
  • বহির্বিশ্ব
  • আমেরিকা
  • বাফেলোর অন্দরে
  • অর্থ-বাণিজ্য
  • ইমিগ্রেশন
  • খেলা
  • ধর্মকথা
  • নায়াগ্রা ফলস
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • ফিচার নিউজ
    • খোলামত
    • জানা অজানা
    • টুকরো খবর
    • বিনোদন
    • রাজ্য পরিচিতি
    • সাহিত্য
    • স্বাস্থ্য-কুশল